রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩০০ আসনেই লড়বে জাপা

news-image

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এজন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।

শনিবার রাজধানীর আইইবিতে জাতীয় পার্টির যৌথ সভায় বক্তৃতায় এসব কথা বলেন তিনি। এ সময় এরশাদ জানান, আগামী ৬ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে জাপার মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

এরশাদ বলেন, আমি সবচেয়ে বেশি নির্যাতিত নেতা। মৃত্যুর মুখ থেকে অনেক সময় আল্লাহ আমাকে রক্ষা করেছেন। মানুষের ভালোবাসা রয়েছে, আমরা বিজয়ী হবো। তোমরা প্রস্তুতি নাও।

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেন, এবারের সংগ্রাম আমাদের ক্ষমতায় যাওয়ার সংগ্রাম। এবারের সংগ্রাম মানুষের ভাগ্যোন্নয়নের সংগ্রাম।

সকালে শুরু হওয়া এ সমাবেশে পার্টির কেন্দ্রীয় ও জেলা-উপজেলা পর্যায় থেকে কয়েক হাজার নেতাকর্মী যৌথসভায় অংশ নিয়েছেন।