আশুগঞ্জে আওয়ামীলীগ এর মনোনয়ন চেয়ে সংবাদ সম্মেলন

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : সংবাদ সম্মেলন করে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আওয়ামীলীগের মনোনয়ন চাইলেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. মুজিবুর রহমান। শনিবার সকালে জেলার আশুগঞ্জ প্রেসক্লাবের নাসির আহমেদ সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন করে তিনি তার প্রার্থীতা ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনটি দীর্ঘদিন যাবত জোটের প্রার্থীদের কাছে থাকায় আশুগঞ্জ ও সরাইলের উন্নয়ন ব্যাহত হয়েছে। তাই এই এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতেই তিনি প্রার্থী হয়েছেন। তিনি মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে আশাবাদী। জয়ী হলে এই এলাকার অর্থনৈতিক অঞ্চল হিসেবে কর্মসংস্থানের ক্ষেত্রে আঞ্চলিক কোটা বাস্তবায়ন, আশুগঞ্জ শহর রক্ষা বাধঁ নির্মাণ, অরুয়াইল পাকশিমুল বাধঁ নির্মাণ করবেন বলে জানান।

আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মতিউর রহমান সরকার, নাগরিক সমাজের সহসম্পাদক মোস্তাফিজুর রহমান, চালকল মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. তারেক আল রহমান, উপজেলা যুবলীগ নেতা মো. রাহিম, দূর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহজাহান খান ও মো. ইদ্রিস আলমসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম