বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক সুবর্ণা নদী হত্যার বিচারের দাবিতে আখাউড়ায় মানববন্ধন

news-image

আখাউড়া প্রতিনিধি : পাবনায় নারী সাংবাদিক সুবর্ণা নদী হত্যার বিচারের দাবিতে আখাউড়ায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। আজ শুক্রবার  দুটি সাংবাদিক সংগঠনের উদ্যোগে আখাউড়া রেলওয়ে স্টেশনে এ কর্মসূচী পালিত হয়।

সমাবেশে সাংবাদিক সুবর্ণা নদী হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবী করেন। একই সঙ্গে সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার ও সাংবাদিক নির্যাতনকারীদের বিচারের দাবি করা হয়।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহি উদ্দিন মিশুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ ডিজিএম আহম্মেদ শাহ্ আল জাবের, প্রভাষক হুমায়ুন কবীর, আওয়ামীলীগ নেতা  মনির হোসেন, বাবুল পারভেজ, এনএস কবীর পলাশ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম খান, যুগ্ন সম্পাদক শেখ মনির হোসেন নিজাম প্রমূখ।

উল্লেখ্য, ২৮আগষ্ট রাত ১০টার দিকে পাবনা জেলা শহরের রাধানগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় নিজ বাসার সামনে সুবর্ণা নদীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।