,

সোনালির নতুন ছবি প্রকাশ, বই পড়ে বাঁচার লড়াই

news-image

অনলাইন ডেস্ক: বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে। ক্যানসারে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন যুক্তরাষ্ট্রে। সেখানে বই এখন তার নিত্য সঙ্গী। বলিউডের এই অভিনেত্রী বলছেন, ‘মার্কিন লেখক অমর টোলেলে “আ জেন্টলম্যান ইন মস্কো” বইটা পড়েছেন? না পড়লে আপনার অবশ্যই পড়া উচিত।’

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত বছরই সোশ্যাল মিডিয়ায় একটি ডিজিটাল বুক ক্লাব খুলেছেন সোনালি। নাম ‘সোনালিস বুক ক্লাব’। সোনালি এই মুহূর্তে ‘আ জেন্টলম্যান ইন মস্কো’ই পড়ছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বইটি সোনালির এতটাই ভাল লেগেছে যে, সবাইকে পড়তেও সাজেস্টও করছেন।

কেমোথেরাপির জন্য সোনালির মাথার চুল পড়ে গেছে। কিন্তু সেভাবেই গত বুধবার নিজের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। তা দেখে ভক্তরা লিখেছেন, ‘তোমাকে দেখে ভালো লাগছে। অনেক সাহস তোমার…তাড়াতাড়ি সুস্থ হও।’ আবার কেউ লিখেছেন, ‘কী সুন্দর… তোমার হাসিই প্রতিদিন তোমাকে আরও বেশি শক্তিশালী করে তুলছে..।’

সোনালির স্বামী গোল্ডি জানান, চিকিৎকদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছেন তিনি। এই অসুখ যে শরীরে ছড়িয়ে পড়েছে (মেটাস্টেসিস) তা প্রথমে টেরই পাননি সোনালি। কয়েক মাস আগে তার শরীরে কিছু ব্যথা হচ্ছিল। তা নিয়ে বেশ চিন্তিত ছিলেন তিনি। তার জেরে কিছু পরীক্ষা করাতে হয় তাকে। তাতেই তার ক্যানসার ধরা পড়ে।

ইরফান খানের পর সোনালির ক্যানসারের খবরে রীতিমতো উদ্বিগ্ন বলিউড। ফেসবুক ও টুইটারে নিজেদের দুশ্চিন্তার কথা প্রকাশ করে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন বহু তারকা।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির