,

বাঞ্ছারামপুরের প্রতিটি গ্রামকে বেকারমুক্ত ও আধুনিক নগরের মতো উন্নয়ন করা হবে-মহিউদ্দিন মহি

news-image

ফয়সল আহমেদ খান : বাঞ্ছারামপুরের ১২৭টি গ্রামকে নগরের মতো তৈরী করা হবে উল্লেখ করে যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক,সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন মহি বলেছেন, আমাদের কাছে চাইতে হবে না, আওয়ামী লীগ জানে মানুষের কীভাবে উন্নয়ন হবে। আসন্ন ইলেকশনে আপনারা যদি নৌকা মার্কায় ভোট দেন, আওয়ামী লীগ যদি আবারো ক্ষমতায় আসে তাহলে বাঞ্ছারামপুরের প্রতিটি গ্রামকে বেকারমুক্ত করে বঙ্গবন্ধুর সোনার বাংলার প্রতিচ্ছবি বাস্তবায়িত হয়ে এলাকার খেটে খাওয়া মানুষের মুখে মুখে।রাষ্ট্র নায়ক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিলে এলাকাবাসী পাবেন নগরের মতো সুবিধা।

আজ শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ও ছয়ানী গ্রামের পৃথক দুটি বিশাল উঠান বৈঠকে উপজেলার সিংহপুরুষখ্যাত আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী মহিউদ্দিন মহি এসব কথা বলেন।

মহি আরো বলেন, আমরা উন্নয়নশীল দেশ, কারো কাছে ভিক্ষা করে চলবো না। জাতির পিতা বলেছিলেন, সাড়ে সাত কোটি মানুষকে কেউ দাবায় রাখতে পারবা না। আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবো। বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারে নাই, দাবিয়ে রাখতে পারবে না।আধুনিক ও শিক্ষানগরীর রোলমডেল বাঞ্ছারামপুর তৈরীর মাধ্যমে জাতির পিতার স্বপ্ন আমরা পূরণ করবো।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির