মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেন দূর্ঘটনায় আহত আরএনবি সদস্যের মৃত্যু

news-image

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য ট্রেন দূর্ঘটনায় আহত প্রীতম ভট্টাচার্য (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ৪ সপ্টেম্বের মঙ্গলবার রাতে চট্টগ্রামের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত প্রীতম আখাউড়া রেলওয়ে কুমার পাড়া কলোনীর প্রানকৃষ্ণ ভট্টাচার্যের পুত্র। সে আখাউড়া রেলওয়ে ষ্টেশনে কর্মরত ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আখাউড়া নিরাপত্তা অফিস সূত্রে জানা গেছে, গত ২৮ আগষ্ট রাতে প্রীতম ট্রেন যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে উদয়ন এক্সপ্রেস ট্রেনে চট্টগ্রাম যাচ্ছিল। ট্রেনটি সীতাকুন্ড ষ্টেশন এলাকায় পৌঁছলে সে ট্রেন থেকে পড়ে গুরতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল ও পরে ম্যাক্স হাসপাতালে নেয়া হয়। সর্বশেষ চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে তার মৃত্যু হয়।

স্থানীয় পৌর কাউন্সিলর কাজী লিটন খাদেম জানান, প্রায় ২ বছর আগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে যোগদান করে প্রীতম।