নাসিরনগরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা: নাসিরনগরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা পর্যায়ে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনুর্ধ্ব-১৭) টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকালে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দুইটি খেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। উপজেলা প্রশাসন আয়োজিত উদ্বোধনী খেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোঃ মাসউদ পারভেজ মজুমদারের সভাপতিত্বে এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিছুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকছুদুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, নিবার্চন কর্মকর্তা আবুল কালাম আজাদ,গুনিয়াউক ইউপি চেয়ারম্যান আবুল হুসেন,ফান্দাউক ইউপি চেয়ারম্যান এডভোকেট কামরুজ্জামান মামুন,পূর্বভাগ ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ও ভলাকুট ইউপি চেয়ারম্যান রুবেল মিয়াসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে দুইটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলাটি ভলাকুট ইউনিয়ন একাদশ ২-১ গোলে গুনিয়াউক ইউনিয়ন একাদশকে ও দ্বিতীয় খেলাটি ট্রাইবেগারে ফান্দাউক ইউনিয়ন একাদশ ২-০ গোলে পূর্বভাগ ইউনিয়ন একাদশকে পরাজিত করে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম