,

আগামী সংসদ নির্বাচন হতে পারে ২৭ ডিসেম্বর : অর্থমন্ত্রী

news-image

একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২৭ ডিসেম্বর হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, এর তিন মাস আগে বর্তমান মন্ত্রিপরিষদ ভেঙে দিয়ে ছোট পরিসরের একটি মন্ত্রিপরিষদ গঠন করা হবে। তবে বর্তমান সংসদ বহাল থাকবে।

আজ বুধবার বিকেলে সচিবালয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কাউন্সিলরদের নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওই মন্ত্রিপরিষদ কাদের নিয়ে গঠিত হবে? এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে আবুল মাল আবদুল মুহিত বলেন, সেখানে বিএনপি বা সুশীল সমাজের কোনো প্রতিনিধি থাকবে না। বর্তমান সংসদের যেসব দলের প্রতিনিধিত্ব রয়েছে, তাদের মধ্য হতেই এ পরিষদ গঠন করা হবে। এর প্রধান হবেন শেখ হাসিনা। এ সময় তিনি ওই মন্ত্রিসভার নাম ‘নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভা’ হবে বলে মন্তব্য করেন।

বর্তমান সংসদের মেয়াদ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সংসদের মেয়াদ ২০১৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত। ফলে এর আগে এই সংসদ ভেঙে দেওয়া হবে না।

 

www.prothomalo.com

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর