মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ উৎপাদনে বাড়ছে বেসরকারি অংশগ্রহণ,সর্তক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

news-image

বর্তমানে দেশের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার ৪৩ শতাংশই বেসরকারি খাতের। গত ১০ বছরে বেসরকারি খাত থেকে উৎপাদনে এসেছে ৬৫টি বিদ্যুৎকেন্দ্র। আর নির্মাণাধীন ৫৫টি বিদ্যুৎকেন্দ্রের বেশিরভাগই বেসরকারি খাতের। বিশেষজ্ঞদের আশংকা উৎপাদন ক্ষমতার অর্ধেকের বেশি বেসরকারি খাতের হয়ে গেলে বেকায়দায় পড়তে পারে বিদ্যুৎ খাত।

আগস্ট মাসে, গাজীপুরের বাড্ডায় ৩০০ মেগাওয়াট ক্ষমতার একটি চালু করে বেসরকারি প্রতিষ্ঠান সামিট পাওয়ার। শুধু সামিটেরই মোট ৯৭৬ মেগাওয়াট ক্ষমতার ১৫টি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সারাদেশে।

এই মুহূর্তে দেশের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১৫ হাজার ৮৫৯ মেগাওয়াট। যার ৬ হাজার ৮৭৭ মেগাওয়াট বিদ্যুৎ যোগান দেয়ার সামর্থ্য রাখে বেসরকারি প্রতিষ্ঠানগুলো। উৎপাদনে রয়েছে দেশি-বিদেশী অর্ধশত কোম্পানি।

এর বাইরে নির্মাণাধীন রয়েছে ৫৫টি বিদ্যুৎকেন্দ্র, যার ৩৯টি কেন্দ্রই বেসরকারি উদ্যোগের। এগুলোর কাজ শেষ হলে মোট উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ৭ হাজার ৪৩ মেগাওয়াট। আর বেসরকারি খাতের অংশীদারিত্ব দাঁড়াবে ৫১ শতাংশে। তারপর দরপত্র প্রক্রিয়াধীন আরও ১৯টি কেন্দ্রের। ফানের্স ওয়েল, গ্যাস নির্ভরতার পাশাপাশি নতুন কয়েকটি বিদ্যুৎকেন্দ্র হবে সৌরশক্তি নির্ভর।

জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন বলেন, ‘বিদ্যুৎক্ষেত্রে প্রাইভেট সেক্টরকে এত বেশি প্রাধান্য দিলে আমরা অর্থনৈতিক এবং এনার্জি ইনসিক্উিরিটির মধ্যে চলে আসতে পারি। আমাদেরকে সব সময় লক্ষ্য রাখতে হবে পঞ্চাশ ভাগ বিদ্যুত যাতে প্রাইভেট খাত উৎপাদন না করে। আমাদের সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো যেন সাফার না করে।’

বিদ্যুৎখাতের মত জ্বালানিতেও বেসরকারি অংশীদারিত্ব বড় হচ্ছে। সাগরে ভাসমান এলএনজি টার্মিনাল থেকে জ্বালানি সরবরাহে যুক্ত হচ্ছে দেশি-বিদেশি কোম্পানি।
জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক বদরূল ইমাম বলেন, ‘আমরা এতদিন গ্যাসের ওপর নিরর্ভরশীল ছিলাম। পুরোপুরি দেশীয় গ্যাসের ওপর নিরর্ভরশীল ছিলাম। বিদেশিদের ওপর অতটা নিরর্ভরশীলতা ছিল না। কিন্তু এখন দেখা যাচ্ছে বিদেশ থেকে আমদানি করা এলএনজি