,

বিকেলে কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি

news-image

নিউজ ডেস্ক: ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন বিএনপির সিনিয়র নেতারা।

আজ মঙ্গলবার বিকাল চারটায় গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে থাকা মামলার বিচারিক প্রক্রিয়া, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ক্ষমতাসীনদের মনোভাব, নির্বাচন কমিশনের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম), ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারিক প্রক্রিয়া, নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর অবস্থানসহ সার্বিক বিষয়াদি নিয়ে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

আজকের বৈঠকে দলের মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সিনিয়র এবং কূটনৈতিক উইংয়ের নেতারা উপস্থিত থাকবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে