,

আওয়ামী লীগের প্রতিক্রিয়া, ‘মিথ্যা বলেই ১৬ কোটি মানুষের নজর কাড়তে চায় বিএনপি’

news-image

বিএনপির নেতারা অভিযোগ করেছেন, আওয়ামী লীগের বাধার কারণেই তারা সারাদেশে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারেনি এবং ঢাকার সমাবেশেও নেতাকর্মীরা আসতে পারেনি। বিএনপির এ অভিযোগের প্রেক্ষিতে আওয়ামী লীগের একাধিক নেতারা প্রতিক্রিয়ায় বলেছেন, বিএনপি সবসময় মিথ্যা অভিযোগ করে। মিথ্যা বলেই বিএনপি ১৬ কোটি মানুষের নজর কাড়তে চায়।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, গণতান্ত্রিক দেশে সবার অধিকার আছে সমাবেশ করার। কিন্তু বিএনপির সমাবেশে আওয়ামী লীগ কখনো বাধা দেয় না। তাদের সমাবেশে আওয়ামী লীগ যদি বাধা দিত তাহলে কিভাবে তারা সমাবেশ করে। বিএনপির মিথ্যাচারের কারণেই তাদের দলীয় কাজ সফল করতে পারে না। তাদের সাংগঠনিক দুর্বলতা আর নেতাদের দূর্বল নেতৃত্বের কারণে কর্মীরা নেতাদের ডাকে সাড়া দেয় না।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগ বিএনপির কাজে কখনো বাধা দেয় না। বিএনপি তাদের জনসভা করে যাচ্ছে তার পরেও তারা মিথ্যাচার করে। কারণ বিএনপির জন্ম হয়েছে ক্যান্টনমেন্টের মিথ্যার ছাউনির মাধ্যমে। বিএনপি সবসময় মিথ্যাচারে লিপ্ত থাকে। তারা মিথ্যা বলে বাংলাদেশের ১৬ কোটি মানুষের মন কেড়ে নিতে চায়। কিন্তু না, তাদের দূর্নীতি আর সাধারণ মানুষের সাথে প্রতারণা এবং মিথ্যাচারের কারণে দেশের জনগণ তাদের প্রত্যাখান করেছে।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.হাছান মাহামুদ বলেন, জনসমাবেশের তিন দিন আগে অনুমতি পেয়েছে বিএনপি তারপরেও নেতাকর্মীদের সমাবেশে আনতে পারে নাই। তাদের সাংগঠনিক দুর্বলতার কারণে। বিএনপি সফল হতে না পেরে মিথ্যাচার করে আওয়ামী লীগের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। আওয়ামী লীগ যখন বিরোধী দল ছিল তখন সমাবেশের আগের রাতে অনুমতি দিত। কিন্তু বিএনপি তিন দিন আগে অনুমতি পেয়ে নেতাকর্মী আনতে না পেরে মিথ্যাচার করছে। এজন্য তাদের দলীয় নেতাকর্মীদের পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর