আখাউড়া প্রাণি সম্পদ র্কাযালয় নিজেই মূমূর্ষ
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আখাউড়া উপজেলার প্রাণি সম্পদ র্কাযালয়টি দীর্ঘ দিন ধরে নানা সমস্যায় জর্জরিত। চিকিৎসক, লোকবল, আধুনিক যন্ত্রপাতি প্রয়োজনীয় ওষধ সংকটের কারনে এ পশু সম্পদ কার্যালয়টি এখন নিজেই রোগাক্রান্ত হয়ে আছে। এই কার্যালয়ে ১১জনের স্থলে ভেটেরিনারী সার্জনসহ ৭টি পদ শুন্য রয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে ও এখন পযর্ন্ত কোন প্রকার লোক নিয়োগে করা হয়নি বলে জানিয়েছেন এখানকার কতৃপক্ষ । ফলে এই প্রাণি সম্পদ কাযালয়ে পশু পরিসেবা নিতে আসা লোকদের প্রতিনিয়ত ভোগান্তি বাড়ছে।
উপজেলাসহ পার্শ্ববর্তী এলাকা কৃষি প্রধান হওয়ায় একাধিক পরিবারের লোকজন হাল চাষের পশু ছাড়া ও অন্যান্য প্রাণি পালন করে আসছে। এসব পশুর কোন সমস্যা হলে চিকিৎসার জন্য এ প্রাণি সম্পদ কার্যালতে তাদের আসতে হয়।
আখাউড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো. কামাল বাশার বলেন, জনবল সংকটে পশুর পরিসেবা দেওয়াসহ অন্যান্য কাজ কষ্ট করে একাই করতে হচ্ছে। জনবল সংকটের বিষয়টি সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তপক্ষকে জানানো হয়েছে। আশা করছি এ সমস্যা বেশী দিন থাকবে না। স্বল্প সময়ে লোক নিয়োগ করা হবে।











