বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

news-image

আখাউড়া প্রতিনিধি : ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে প্রতি বছরের ন্যায় এবারও আখাউড়া উপজেলার হিন্দুধর্মালম্বীরা শুভ জন্মাষ্টমী পালন করেছে। এ উপলক্ষে আজ রবিবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলা কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী রাধামাধব আখড়া থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় শ্রী শ্রী হরে কৃষ্ণ নাম হট্ট সংঘ, হরে কৃষ্ণ সেবা সংঘ, দাসপাড়া দূর্গা মন্দির পরিচালনা কমিটি, ব্রাহ্মণ-পুরোহিত কল্যান সংঘ ও শ্রীশ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সদস্য ও ভক্তরা অংশ নেন। এছাড়াও উপজেলার বিভিন্ন গ্রাম থেকে নারী-পুরুষ এবং শিশুরা অংশ নেয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান, ওসি (তদন্ত) মো. আরিফুল আমিন, সুবল ঘোষ, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ ভূইয়া বাদল, চন্দন কুমার ঘোষ, দানিছ খলিফা, দিপক ঘোষ প্রমুখ।