,

রুনা লায়লাকে নির্যাতন, দূতাবাসের দুই কর্মচারী বরখাস্ত

news-image

সৌদি ফেরত গৃহকর্মী রুনা লায়লাকে নির্যাতনের সংবাদের প্রেক্ষিতে বাংলাদেশ দূতাবাস কর্তৃক দুজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিগত কয়েকদিনের বিভিন্ন জাতীয় ও অনলাইন পত্রিকায় এ সংক্রান্ত প্রকাশিত সংবাদ দূতাবাস অত্যন্ত গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে এ পদক্ষেপ গ্রহণ করেছে।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং এর সচিব ফখরুল ইসলাম জানান, ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে চাকরি থেকে চূড়ান্ত অপসারণসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনার প্রেক্ষিতে রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, সৌদি আরবে নারী গৃহকর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস প্রতিজ্ঞাবদ্ধ এবং যে কোন কর্মচারীর অনভিপ্রেত কর্মকাণ্ডের ব্যাপারে জিরো টলারেন্স নীতি প্রদর্শন করবে দূতাবাস।

উল্লেখ্য যে, বাংলাদেশি গৃহকর্মীদের জন্য গঠিত দূতাবাসের সেফ হাউজ সি সি টিভি দ্বারা সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখা হয়।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির