,

জামায়াতের সাথে সম্পর্ক ভোট কেন্দ্রিক, আদর্শের নয় (ভিডিও)

news-image

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিয়ে টানাপোড়েনে আছে বিএনপি। তরুণদের মধ্যে বিএনপিকে নিয়ে সমালোচনা হচ্ছে, জামায়াতের সাথে জোট বাধা নিয়ে। এই বিষয়টি নিয়ে দলের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া আছে। কেউ বলছে, বিএনপিকে এখন জামায়াতকে ছাড়তে হবে আবার কেউ বলছেন, জামায়াতের সাথেই নির্বাচনে থাকা উচিত। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জয়ী হবে বিএনপি বলছে তরুণ নেতাকর্মীরা। তারা বলছে, জামায়াতের সাথে সে সম্পর্ক সেটা মূলত ভোট কেন্দ্রিক। এখানে আদর্শের কোনো সম্পর্ক নেই।

জামায়াতের জঙ্গ কি হিসেবে দেখছে তরুণরা। এই বিষয়ে তরুণদের মতামত জানতে চাইলে তারা বলেন, জামায়াত কোনো বিষয় না। জামায়াতের সাথে সে সম্পর্ক সেটা মূলত ভোট কেন্দ্রিক। এখানে আদর্শের কোনো সম্পর্ক নেই। উদাহরণ দিয়ে তারা বলছে, আওয়ামী লীগের যখনি প্রয়োজন পড়েছে তখনি জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপির বিপক্ষে অবস্থান দিয়েছে। সুতরাং এখানে আদর্শের কোনো বিষয় নেই, মূল বিষয়টি হচ্ছে ভোটের। তবে বর্তমানে জামায়াত কোথায় আছে, কিভাবে আছে সেটা মূল বিষয় নয়। তরুণ নেতৃত্বরা মনে করছেন, বিএনপি দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় একটি রাজনৈতিক দল। বিএনপি যদি নিজের থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে বিপুল ভোটে জয় লাভ করবে। তবে, তারপরেও জাতীয়তাবাদী শক্তির জন্য এই দলটি অন্যান্য দলকে সঙ্গে নিয়ে আগামী নির্বাচনে অংশ নিতে চায়। বর্তমানের দেশে যে পরিস্থিতি তাতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দেশে সুষ্ঠু নির্বাচন করতে হলে বেগম জিয়াকে আগে মুক্ত করতে হবে। তা না হলে বিএনপি নির্বাচনে যাবে বলে মনে করছেন তারা, আর খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাওয়া সঠিক সিদ্ধান্ত হবে না বলেও মত প্রকাশ করেন।

বিএনপির নেতা-কর্মীরা বলছেন, বাংলাদেশকে একটি গণতন্ত্র দেশ হিসেবে গড়ে তুলতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আমাদের তারুণ্যের অহংকার। তারা রাজনীতি করছে একমাত্র দেশের জন্য। আর আমরা জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে রাজনীতি করি।

তারা আরো বলছে, আমরা অবশ্যই চাইবো আন্দোলনের মাধ্যমে নিজেদের দাবিগুলো আদায় করতে, দেশনেত্রীকে মুক্ত করতে।

https://www.facebook.com/BBCBengaliService/videos/255147775134905/

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির