বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে জামায়াত শিবিরের রাজনীতি করার অধিকার আছে : ড. ইমরান এইচ সরকার (ভিডিও)

news-image

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ড. ইমরান এইচ সরকার বলেছেন, কোন ব্যক্তি যদি যুদ্ধাপরাধী না হয় তবে অবশ্যই তার বাংলাদেশে বাঁচার অধিকার আছে। তার কথা বলার অধিকার আছে এবং রাজনীতি করারও অধিকার আছে। যারা জামায়াত শিবির করে তারা কি বাংলাদেশের নাগরিক নয়? তারাও তো বাংলাদেশের নাগরিক। নিউইয়র্কে একটি অনলাইন টেলিভিশনের ভিডিও সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছি, তবে সেটা আদর্শিক কারণে। যেহেতু জামায়াত তার লালিত আদর্শের ভিত্তিতে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল। আমরা তার একটি সমাধান চেয়েছি। কিন্তু আমরা বলিনি যে, বাংলাদেশে কেউ জামায়াত করলেই তাকে ধরে নিয়ে যাবেন। সে যদি অপরাধী হয় তবে তাকে ধরে নিয়ে যাবেন। কিন্তু অন্যায় না করলে তাকে কেন ধরে নিয়ে যাবেন।

উল্লেখ্য, ২০১৩ সালের যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগে গড়ে উঠে গনজাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ইমরান এইচ সরকার। প্রতিষ্ঠাকাল থেকেই ইমরান এইচ সরকারের নেতৃত্বে গণজাগরণ মঞ্চ যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজা এবং জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে মাঠে সোচ্চার ছিলেন।

গত জুলাই মাসে মানবাধিকার সংক্রান্ত একটি মতবিনিময় কর্মসুচিতে অংশগ্রহণ করতে আমেরিকা সফর করেন ইমরান এইচ সরকার।