,

আখাউড়ায় ১২৮০পিস ইয়াবাসহ এক কিশোর গ্রেফতার

news-image

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১২শ ৮০পিস ইয়াবাসহ রমজান মিয়া (১৬) নামে এক কিশোরকে আটক করেছে বিজিবি সদস্যরা। শনিবার বিকালে পৌরশহরের দূর্গাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রমজান মিয়া নারায়ণঞ্জ জেলার সোনারগাঁও থানার বেলপাড়া এলাকার বাবুল মিয়ার পুত্র।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকা থেকে আসার পথে পৌরশহরের দূর্গাপুর এলাকায় ওই যুবককে তল্লাশী করে আজমপুর বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা। পরে তার প্যান্টের পকেট ৭টি প্লাষ্টিকের প্যাকেটে রাখা ১২৮০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আজমপুর বিজিবি ক্যাম্প সূএ জানায়, ইয়াবাসহ আটক রমজান মিয়াকে আখাউড়ায় থানায় সোপর্দ করেছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার মামলার সত্যতা নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে