,

স্লোগানে স্লোগানে মুখরিত নয়াপল্টন

news-image

বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শনিবার (১ সেপ্টেম্বর)। এ উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভার আয়োজন করা হয়েছে। আর এ জনসভাকে সফল করতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা আসতে শুরু করেছে।

দুপুর ২টায় এই জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সকাল ১১টার পরপরই নেতাকর্মীরা আসতে শুরু করেন। এসময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। হাজারো নেতাকর্মীর স্লোগানে নয়াপল্টন ও তার আশপাশের এলাকা মুখরিত।

সরেজমিন ঘুরে দেখা গেছে, জনসভার জন্য চারটি ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। ইতোমধ্যে যারা রাজধানীর বিভিন্ন থানা ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন তারা দলের চেয়ারপারসনের মুক্তির দাবিসহ নানা দাবিতে স্লোগানে স্লোগানে সমাবেশস্থলকে উজ্জীবিত করে রাখার চেষ্টা করছেন। পাশাপাশি মঞ্চ থেকেও নেতাকর্মীরা প্রতিবাদী বক্তব্য দিয়ে সমাবেশ জাগিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে।

আজকের এই কর্মসূচিতে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের প্রবীণ নেতা ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির