,

বাজে বকছেন ঐশ্বরিয়া! খেপে গেলেন পরিচালক

news-image

বিনোদন ডেস্ক: অনুরাগ কাশ্যপের ‘গুলাব জামুন’-এর জন্য নাকি সঞ্জয় লীলা বনশালির সিনেমায় না করে দিয়েছেন ঐশ্বরিয়া রাই। দীর্ঘ ৮ বছর পর স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করার জন্যই নাকি বনশালির সিনেমা ছেড়েছেন ঐশ্বরিয়া।

সম্প্রতি এমনই গুঞ্জন শুরু হয়েছে বলিউডের আনাচে কানাচে। কিন্তু, সঞ্জয় লীলা বনশালি কখনওই ঐশ্বরিয়াকে তার আগামী সিনেমার জন্য প্রস্তাব দেননি।

শুধু তাই নয়, ‘বাজিরাও মস্তানি’ এবং ‘পদ্মাবত’-এর জন্যও নাকি কখনও বনশালি রাই’কে প্রস্তাব দেননি। এসব বিষয়ে যা বলা হচ্ছে, তার পুরোটাই গুজব বলেও দাবি করেছেন সঞ্জয় লীলা বনশালির মুখপাত্র। এমনকি তিনি ঐশ্বরিয়া রাইয়ের ওপর ব্যাপক খেপে যান।

এ বিষয়ে বলিউডের এই জনপ্রিয় পরিচালকের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েক বছর আগে ‘বাজিরাও মস্তানি’-র কথা প্রকাশ্যে আনেন তিনি। ‘বাজিরাও মস্তানি’র জন্য ওই সময় তার প্রথম পছন্দ ছিলেন কারিনা কাপুর। কিন্তু, যে কোনও ভাবে কারিনার সঙ্গে কাজ করা হয়নি ওই সময়। কিন্তু, ‘পদ্মাবত’-এর জন্য প্রথম থেকেই দীপিকাকে বেছে নিয়েছিলেন বলেও জানিয়েছেন এই পরিচালক।

সিনেমার জন্য কখনও অন্য কোনও অভিনেত্রীর কথা ভাবা হয়নি বলেও দাবি করেছেন বনশালি। কিন্তু, কীভাবে এই ধরনের গুজব মুড়ি মুড়কির মত ছড়িয়ে পড়ছে, সে বিষয়েও প্রশ্ন তোলেন বলিউডের এই পরিচালক।

সম্প্রতি শোনা যায়, অভিষেক বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করার জন্য নাকি সঞ্জয় লীলা বনশালির সিনেমায় না করেছেন ঐশ্বরিয়া। শুধু তাই নয়, বনশালির সিনেমায় না করে ঐশ্বরিযা তার ক্যারিয়ারের অন্যতম বড় ভুল করে ফেললেন বলেও বলিউড সমালোচকদের একাংশের পক্ষ থেকে দাবি করা হয়। যদিও ঐশ্বরিয়া এ বিষয়ে নিজে কখনও মুখ খোলেননি।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির