সরকার দেশের মানুষকে কৃতদাস বানাতে চায় : মির্জা ফখরুল
স্টাফ রিপোর্টার:বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার দেশের মানুষকে কৃতদাস বানাতে চায়। মাওলানা ভাসানীর ৩৮তম ওফাত দিবস উপলক্ষ্যে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসকাবে অনুষ্ঠিত এ আলেঅচনা সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মোঃ আজহারুল ইসলাম।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ একটি তাবেদার দল, তারা দেশের স্বাধীন অস্তিত্বে বিশ্বাস করে না। আওয়ামী লীগ জণগনের বিপক্ষে অবন্থান নিয়েছে অভিযোগ করে তিনি বলেন, তারা অত্যাচার নির্যাতন ও গুম খুন করে ক্ষমতা পাকাপোক্ত করতে চায়।
সরকার দেশকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, একদলীয় বাকশাল করে শেখ মুজিব যে ভুল করেছিলো শেখ হাসিনাও সে ভুল করতে যাচ্ছে।











