,

ইভিএম নিয়ে সরকারের ঘরেই আগুন জ্বলছে: মান্না

news-image

নিজস্ব প্রতিবেদক: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ইভিএম নিয়ে সরকারের নিজের ঘরে আগুন জ্বলছে। নির্বাচন কমিশনের একজন সদস্য সরাসরি বলেছেন এই পদ্ধতি দেয়া যাবে না। কিন্তু সরকার তা উপেক্ষা করে ৪ হাজার কোটি টাকা ব্যয় করে ইভিএম ব্যবহারে জোর দিচ্ছে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র পুনরুদ্ধার, জাতীয় মহা ঐক্য ও খালেদা জিয়ার মুক্তি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট ড. রফিকুল ইসলাম মেহেদীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দিন আহমদ, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, জিনাফ সভাপতি লায়ন মিয়া মো. আনোয়ার প্রমুখ।

মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার ইভিএমে এত জোর দিচ্ছে কেন জানেন? কারণ তারা জানে ইভিএম হ্যাক করা যায়। সব মানুষকে ফাঁকি দিয়ে ১০০ আসন জয় নিশ্চিত করার কৌশল সরকার করে রেখেছে। শুধু সরকার নয়, সরকারের নির্বাচন কমিশনও জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে।

তিনি বলেন, দশম সংসদ নির্বাচনে ১৫৩ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এবার নির্বাচনে যদি সব দল অংশ নেয় তাহলে তারা পাস করবে কীভাবে? তাই ইভিএমের মাধ্যমে ১০০ আসন নিশ্চিত করছে; বাকিটা অন্য কৌশলে।

মান্না বলেন, আবেগ দিয়ে কখনো যুদ্ধে জয়লাভ করা যায় না। খালেদা জিয়া ছাড়া এই নির্বাচন হবে না। নির্বাচনের আলোচনাও করা যাবে না। আমরা নির্বাচনে যাব না- এটা বলে লাভ নেই। সরকার নিজেও চায় বিএনপি নির্বাচনে না যাক। কারণ তারা বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন চায়।

আইনজীবীদের উদ্দেশ করে তিনি বলেন, আপনারা খালেদা জিয়াকে বলেছেন যাই হোক না কেন আপনাকে এক মাসের বেশি রাখতে পারবে না। কিন্তু ছয় মাসের বেশি পার হয়ে গেছে আপনারা তাকে বের করতে পারেননি। আপনারা গ্যারেন্টি দিতে পারবেন তাকে নির্বাচনের আগে বের করে আনতে পারবেন? যদি না পারেন আপনারা নির্বাচনে যাবেন না। সরকার তো তাই চায়।যুগান্তর

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর