শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগর উপজেলার সীমান্ত দিয়ে ঢুকছে নতুন মাদক।

pathadenসীমান্ত দিয়ে ভারত থেকে নতুন করে ঢুকছে ব্যাথানাশক ইনজেকশন প্যাথেড্রিন।  দেশে এটি মাদকাশক্তদের নেশার উপকরণ হিসেবে ব্যবহৃত হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যে ১০ ক্যাটাগরির মাদক মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে মনে করে এর মধ্যে পেথিড্রিন ইনজেকশন অন্যতম। গত সন্ধ্যায় সিএনজি করে চান্দুরা যাওয়ার সময় বিজয়নগর উপজেলার আদমপুরে ৫০০টি  প্যাথেড্রিন ইনজেকশনসহ লিপি (২৫) নামের এক মহিলাকে বিজয় নগর থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। উদ্ধারকৃত ইনজেকশনের মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। গ্রেফতারকৃত লিপি জানিয়েছে,  সীমান্ত এলাকার আদমপুরের জনৈক বাবুল মিয়া তার কাছে মাল (প্যাথেড্রিন ইনজেকশ) দিয়ে যায়। প্রতিটি প্যাথিড্রিন ইনজেকশন ৩শ’ টাকা করে কিনে ৫শ’ টাকায় বিক্রি হয়। তবে ঢাকার বাজারে প্যাথিড্রিন ইনজেকশন মূল্য প্রতিটি ৫শ’ থেকে ৮শ’ টাকা। গতকালের অভিযানের নেতৃত্বদানকারী বিজয়নগর থানার পরিদর্শক রসুল নিজামী জানিয়েছেন, আমাদের কাছে খবর আসে একজন মহিলা  মাদক বহনকারী  আদমপুর রেল ষ্টেশন থেকে মাদকদ্রব্য নিয়ে বিক্রির জন্য ঢাকায় যাচ্ছে। আমরা চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করি। এসময় আচার আচরনে অসঙ্গতি লক্ষ্য করে লিপিকে চ্যালেঞ্জ আটক করা হয়। তখন তল্লাশি করে তার সাথে  ব্যাগ ভর্তি প্যাথিডিন ইনজেকশনগুলো উদ্ধার করা হয়।
বিজয় নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল নিজামী আরও বলেছেন, আমরা নিশ্চিত হয়েছি একটি বড় মাদক ব্যবসায়ী চক্র এর সাথে জড়িত। এ ধরনের মহিলারা ক্যারিয়ার হিসাবে কাজ করে।  গ্রেফতারকৃত লিপির বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় ।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা