,

‘মাহবুব তালুকদারের নাম বিএনপি থেকে এসেছিল’

news-image

ইসি গঠনের সময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের নাম বিএনপি প্রস্তাব করে ছিলো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে, ইভিএম ব্যবহারের বিধান করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন বিষয়ে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক বয়কট করেছন কমিশনার মাহবুব তালুকদার।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন কমিশন বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করে। তাতে মতবিরোধ হতেই পারে। আলাপ-আলোচনার মাধ্যমে তারা যে সিদ্ধান্ত নেবে সেটিই চূড়ান্ত। সরকার সেটি মেনে নেবে।

তিনি আরো বলেন, সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠিত হয়েছে। তখন বিএনপিও নাম দিয়েছিল। মাহবুব তালুকদারের নাম দিয়েছিল বিএনপি। সেটি বড় বিষয় নয়। আমি মনে করি নির্বাচন কমিশনাররা সবাই দক্ষ ও নিরপেক্ষ।

নির্বাচনে ইভিএম ব্যবহারের যৌক্তিকতা তুলে ধরে তোফায়েল আহমেদ বলেন, আমেরিকা, ভারতে ইভিএম ব্যবহার হয়েছে। নির্বাচন কমিশন বলেছে ১০০ আসনে ইভিএম হবে। সিলেট, রাজশাহীতে ইভিএম ব্যবহার হয়েছে, কোনো জায়গায় আওয়ামী লীগ, কোনো জায়গায় বিএনপি জিতেছে।

তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন যেদিন থেকে গঠিত হয়েছে সেদিন থেকে বিএনপি বা তার জোট নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করে। এটা তাদের নেগেটিভ অ্যাটিচ্যুইড।

তোফায়েল আহমেদ বলেন, নির্ধারিত সময়েই নির্বাচন হবে। সেই নির্বাচন হবে অংশগ্রহণমূলক। তবে কেউ যদি আগামী নির্বাচন বানচালের চেষ্টা করে, সরকার তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে। সরকারের আইনশৃঙ্খলা বাহিনী কাউকে ছাড় দেবে না, সরকার বসে থাকবে না।

এর আগে, বাংলাদেশে সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের নির্বাহী পরিচালক জেমস গোসেনের নেতৃত্বে প্রতিনিধি দল মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর