শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হেরে শেষ মেয়েদের সাফ স্বপ্ন

w fotballক্রীড়া প্রতিবেদক : সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ বুধবার নেপালের বিপক্ষে জিতলেই বাংলাদেশ পেয়ে যেত স্বপ্নের ফাইনালের টিকিট। কিন্তু সেই চিরচেনা ঘাতক নেপালের হাতেই প্রাণ গেল বাংলাদেশের। নেপালের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে সেই স্বপ্নের সলিল সমাধি ঘটেছে বাংলাদেশের।

বাংলাদেশের মেয়েরা নেপালের বিপক্ষে নিজেদের সেরা খেলাটাই খেলেছে। প্রথমার্ধ জুড়ে তাই লড়াই হয়েছে সমানে সমান। কিন্তু ম্যাচে ভাগ্যদেবী সহায় হয়নি বাংলাদেশের। সেই ২০১০ সালের মতো এবারও সেমিফাইনালে বাংলাদেশের মেয়েদের স্বপ্নের সলিল সমাধি রচনা করল নেপাল। ম্যাচে একাধিক গোলের সুযোগ থাকার পরেও দুই দলের কেউ জালের ঠিকানা খুজে পায়নি। তাই কোন গোল ছাড়াই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধেরও কোচ সুকিতো নুরিওর শিষ্যরা আক্রমণের ধারা বজায় রাখে। কিন্তু ৫৬ মিনিটে বাংলাদেশের সাফ স্বপ্নে কাল হয়ে আসে পেনাল্টি। আর পেলান্টি থেকে গোল করে নেপালকে এগিয়ে দেয় সাজনা রানা। নির্ধারিত সমেয়র মধ্যে বাংলাদেশ গোল শোধ করতে ব্যর্থ হলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নেপাল।

 

উল্লেখ্য, ২০১০ সালে প্রথম নারী সাফের সেমিতেও ঠিক একই ঘটনা ঘটেছিল। সেবার বাংলাদেশের মেয়েদের ৩-০ গোলে পরাজিত করে ফাইনালে ওঠে নেপাল।

গ্রুপপর্বে বাংলাদেশ আফগানিস্তানকে ৬-১ ও মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেছিল।
ওদিকে, অপর সেমিতে ভারত ৫-০ গোলে শ্রীলঙ্কাকে পরাজিত কর ফাইনাল উঠে গেছে। তাই ফাইনালে মুখোমুখি হবে গত দুই সাফের ফাইনালিস্ট নেপাল বনাম ভারত। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর পাকিস্তানের জিন্নাহ স্পোর্টস স্টেডিয়ামে।

এ জাতীয় আরও খবর

পুলিশ সপ্তাহে পদক পাচ্ছেন ১০৭ জন

ক্যারিয়ারের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে আমি: রোনালদো

বিদায় বেলায় ফুটবলার মামুনুলের দুই আক্ষেপ

ভোটের প্রচারে লাখ টাকা নেন টলিউড তারকারা!

আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি ক্ষমতায় থাকলে জিডিপি ভারতের উপরে যেত : অর্থমন্ত্রী

মে মাসে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম

গুম-খুনের যাতনা বুঝি, শহীদদের স্বপ্ন বৃথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলি কারাগারে নির্যাতনে ৬০ কেজি ওজন হারিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক

‘এটা আমাদেরই গল্প’ দেখে কাঁদছেন দর্শকরা

মহান মে দিবস আজ

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ