,

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের অনুমোদন বাতিল

BB medicalব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রাথমিক অনুমোদন বাতিল করা হয়েছে।

বাতিল করা মোট ১২ টি মেডিকেল কলেজের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল একটি।

এর মধ্যে কিশোরগঞ্জে রাষ্ট্রপতি আবদুল হামিদের নামে অনুমোদন নেয়া প্রতিষ্ঠানও রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর মোহাম্মদ নাসিম প্রথম কঠিন সিদ্ধান্তটি নিলেন তার দলীয় সহকর্মীদের বিরুদ্ধে।

মঙ্গলবার মন্ত্রণালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়ার পর তিনি সাংবাদিকদের জানান, এসব মেডিকেলের অনুমোদন প্রক্রিয়ায় ‘ঘাটতি’ ছিল।

প্রাথমিক অনুমোদন বাতিল করা প্রতিষ্ঠানগুলো হল- ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল, সিলেটের পার্ক ভিউ মেডিকেল কলেজ, ঢাকার মোহাম্মদপুরের কেয়ার, মহাখালীর ইউনিভার্সাল, গুলশানের ইউনাইটেড, নারায়ণগঞ্জের ইউএস-বাংলা, চট্টগ্রামের মেরিন সিটি, খুলনা সিটি ও আদ-দ্বীন-আকিজ, রংপুরের কছিরউদ্দিন এবং রাজশাহজীর শাহ মখদুম মেডিকেল কলেজ।

স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে আ ফ ম রুহুল হক থাকার সময় এর অধিকাংশকে দলীয় বিবেচনায় অনুমোদন দেয়া হয় বলে অভিযোগ রয়েছে।

নিজের কার্যালয়ে হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে এক বৈঠকে মোহাম্মদ নাসিম বলেন, “আমরা প্রাথমিক অনুমোদন প্রক্রিয়াটি আবার পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছি।”

দেশে ২৩টি সরকারি ও ৫৪টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। এর মধ্যে গত বছরের অক্টোবরে নতুন মেডিকেল কলেজের প্রাথমিক অনুমোদন দেন রুহুল হক।

বেসরকারি মেডিকেল কলেজের প্রাথমিক অনুমোদনের শর্তানুযায়ী একটি প্রতিষ্ঠানে ধারণক্ষমতার ৭০ শতাংশ সাধারণ এবং ১০ শতাংশ বিনামূল্যের শয্যা থাকতে হবে।

তাছাড়া অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি অবকাঠমো সুবিধা, নিজস্ব গ্রন্থাগারসহ বেশকিছূ সুবিধা থাকা বাধ্যতামূলক।

কিন্তু নতুন অনুমোদন পাওয়া অধিকাংশ প্রতিষ্ঠানই এসব শর্তের অনেকগুলোই পূরণ করতে পারেনি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানগুলো পরিদর্শক দলের পরিচালক এবিএম আবদুল হান্নান।

শিক্ষার্থী ভর্তিতে বেসরকারি মেডিকেল কলেজগুলোর পক্ষ থেকে ভর্তির নম্বর কমানোর আবেদন থাকলেও তা নাকচ করে দেয়া হয়েছে বলেও জানান নাসিম।

মেডিকেলে ভর্তিতে শিক্ষার্থীদের ২০০ নম্বরের মধ্যে কমপক্ষে ১২০ নম্বর পেতে হয়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর