সরকারের সফলতা ও সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে নাসিরনগরে আলোচনা সভা
আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : নাসিরনগর উপজেলায় বিভিন্ন সেক্টরে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা, ভিশন-২০২১ এর লক্ষ্য ও অর্জনসমূহ এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে তৃণমূল পর্যায়ে জনগণকে অবহিতকরণ ও উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ততার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আজ মঙ্গলবার(২৮ আগষ্ট) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদারের সভাপতিত্বে অরুণ জ্যোতি ভট্রার্চাযের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ-পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার,অধ্যক্ষ মোঃ আলমগীর,ওসি আবু জাফর,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ প্রমুখ । সরকারে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকন্ডা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীপক চন্দ্র দাস। সভায় সমাজের বিভিন্ন স্থরের নারী-পুরুষ,ঁজনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তৃতায় নৌ-পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেছেন বর্তমান সরকার উন্নয়নের সরকার।
জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলেই মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। তাই দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী বর্তমান সরকার একটি সুখী সমৃদ্ধ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে উল্লেখ্যযোগ্য সাফল্য অর্জন করেছে। অর্থনীতি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা,পরিবেশ উন্নয়ন ইত্যাদী খাতে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণের ফলে দেশ ইতিমধ্যে নি¤œ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।সরকারের অর্জিত এমন সফলতা ও উন্নয়ন ভাবনা এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে স্ব-স্ব অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান তিনি।











