,

শেখ হাসিনা গদির লোভে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে: মুজাহিদুল ইসলাম সেলিম

news-image

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুলবাড়িতে মিটিং করে বলেছিলেন, ‘আমি(শেখ হাসিনা) ক্ষমতায় আসলে ফুলবাড়ি চুক্তি বাস্তবায়ন করব। খালেদা জিয়া এটা বাস্তবায়ন করতে পারবে না।’ এই কথা তিনি অন্তর থেকে বলেন নাই, গদির হিসাব রক্ষা করার জন্য বলেছেন। তাই ক্ষমতায় এসে তার প্রতিশ্রুতি রক্ষা করেন নাই।

রোববার সকাল ১১ টায় ফুলবাড়ি দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে তিনি এসব কথা বলেন।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, যারা গদির লোভে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করে না তারা ক্ষমতায় চিরদিন টিকে থাকতে পারে না।

তিনি আরোও বলেন, ১২ বছর হয়ে গেলেও এখন পর্যন্ত চুক্তি বাস্তবায়ন হয়নি। যারা আহত হয়েছে তাদের এখন পর্যন্ত পুনর্বাসন করা হয়নি। এশিয়া এনার্জির কার্যক্রম না থাকলেও তাদের অফিস চালু রাখা হয়েছে। সুযোগ পেলে তারা আবার ছোবল মারবে।

এসময় তিনি বলেন, আবার যদি উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হয়। তাহলে সারাদেশে মহা বিদ্রোহ সূচনা করা হবে।

তেল গ্যাস বিদ্যুত বন্দর রক্ষা জতীয় কমিটির সাবেক সদস্য সচিব অধ্যাপক এম এম আকাশের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক সাইফুল হক, বাসদের সদস্য বজলুর রশিদ ফিরোজ, গনসংহতির কেন্দ্রীয় সদস্য ফিরোজ আহমেদ, গনতান্ত্রীক বিপ্লবী পার্টির সাধারন সম্পাদক মোশরেফা মিশু প্রমূখ।

উল্লেখ্য ২০০৬ সালের এই দিনে দিনাজপুরের ফুলবাড়ীতে এশিয়া এনার্জি নামের একটি কোম্পানির কয়লা প্রকল্পের বিরুদ্ধে স্থানীয় মানুষের বিশাল সমাবেশে সেই সময়ের বিডিআর গুলি চালালে তিনজন নিহত হন। আহত হন দুই শতাধিক আন্দোলনকারী।
এরপর ফুলবাড়ীর পার্শ্ববর্তী পার্বতীপুর, বিরামপুরসহ বিভিন্ন জায়গায় আন্দোলন ছড়িয়ে পড়ে। আন্দোলনের তীব্রতার মুখে ৩০ আগস্ট সরকার আন্দোলনকারীদের দাবি মেনে নিয়ে ‘ফুলবাড়ী চুক্তি’ করতে বাধ্য হয়।  সেই আন্দোলনের পর থেকে আজকের দিনটিকে ‘ফুলবাড়ী দিবস’ হিসেবে পালন করে আন্দোলনকারীরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে