,

দেশবাসীকে সজাগ থেকে গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহবান খালেদা জিয়ার

news-image

কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে এক ঘন্টার সাক্ষাৎ শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানিয়েছেন, বেগম জিয়া সবার মনোবল ধরে রাখতে বলেছেন এবং দেশবাসীকে সজাগ থেকে গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।

শনিবার (২৫আগস্ট)  বিকেলে রাজধানীর পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ঈদুল আজহা উপলক্ষে চেয়ারপারসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারের অনুমতি চেয়েছিলাম। কিন্তু সেদিন পাইনি। আজকে জানানো হয়েছে আমি ম্যাডামের সঙ্গে দেখা করতে পারবো।

তিনি বলেন, চেয়ারপারসন শারীরিকভাবে অসুস্থ তবে তার মনোবল এখনো শক্ত। আমরা আমাদের অবস্থার কথা তাকে জানিয়েছি এবং আশা করছি, দ্রুতই তার জামিন হবে।

বৃহত্তর রাজনৈতিক জোট গঠন ও নির্বাচন বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা পেয়েছেন কিনা ? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাংগঠনিক কোনও আলোচনা হয়নি।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির