বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবি রিভার পার্ক শিশু কিশোরসহ সকলের বিনোদনে ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী: মোকতাদির চৌধুরী এমপি

news-image

নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় আনুষ্টানিকভাবে ভাদুঘরে অত্যাধুনিক ‘আবি রিভার পার্ক’-এর উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার দুপুরে পার্কটির শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য, পার্বত্য চট্রগ্রাম মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, জেলা আওয়ামীলীগের সভাপতি বিশিস্ট লেখক ,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। উদ্বোধন কালে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের খুব ভালবাসতেন, শিশুদের মানসিক বিকাশ, সুস্থ বিনোদনে মেধার বিকাশ ঘটিয়ে স্বাধীন বাংলাদেশে শিশুরা যোগ্য নাগরিক হবে এটাই তিনি সবসময়ই চাইতেন। বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে শিশুদের জন্য যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করেছে। ব্রাহ্মণবাড়িয়ার শিশু কিশোর সহ সকলের বিনোদন বিকাশে আবি রিভার পার্কটি ভ’মিকা রাখবে বলে আমি আশাবাদী।

তিনি এ পার্কের উদ্যোক্তা সহ সকলকে ধন্যবাদ জানান। তিনি শিশুদের মানসিক বিকাশে কাজ করতে সকলকে আহবান জানিয়েছেন। উদ্বোধন শেষে তিনি পার্ক পরিদর্শন করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সহ সভাপতি তাজ মোঃ ইয়াসিন, মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন, সিনিয়র আওয়ামীলীগ নেতা মুসলিম মিয়া, চেম্বারের সভাপতি আলহাজ্ব আজিজুল হক, প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন, পৌর কাউন্সিলর আব্দুল হাই ডাবলু, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু হোরায়রাহ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। সকলকে স্বাগত জানান পার্কের সতা¡ধিকারী উদ্যোক্তা মোঃ আলমগীর।

পৌর এলাকার ভাদুঘরে শিমরাইলকান্দি এলাকার তিতাস নদী ও ভাদুঘর এলাকার কুরুলিয়া খালের মোহনায় প্রায় সাঁড়ে পাঁচ একর জমির উপর নান্দনিক এই শিশু পার্ক গড়ে তোলা হয়েছে। দৃষ্টিনন্দন পার্কটির নির্ধারিত জায়গায় শিশুদের জন্য বসানো হয়েছে খেলাধুলার বেশ কয়েকটি রাইডস। উত্তর পাশে নদীর দিকে মুখ করে বানানো হয়েছে দৃষ্টিনন্দন ঘাট। পার্কটি সবার জন্য সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত উন্মুক্ত থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।পার্কটিতে প্রবেশ মূল্য ধরা হয়েছে জনপ্রতি ১০০ টাকা। পার্কের ভেতরে বিভিন্ন রাইডের টিকিট মূল্য ধরা হয়েছে প্রতি গেইমে জনপ্রতি ৫০ থেকে ৭০ টাকা। শুক্রবার পার্কে ছিল উপচেপড়া ভীড়। এদিকে দর্শনার্থীরা জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি শিশু পার্কের সে অভাব পূরণ হয়েছে। পার্কটি চালু হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে বিনোদনের খোরাক তৈরি হয়েছে।

পার্কের মালিক মো. আলমগীর মিয়া বলেন, আমাদের জেলায় শিশু-কিশোরসহ সকল শ্রেণীর মানুষের বিনোদনের তেমন কোন ভালো ব্যবস্থা ছিল না। এ বিষয়টি মাথায় রেখে আমি র্পাকটি করেছি। পার্কটির কাজ এখনও শেষ হয়নি। আরো রাইডস সংযোজন করা হবে এবং এটিকে অত্যাধুনিক করতে আমি আন্তরিকভাবে চেস্টা করবো।