,

আমিশা প্যাটেল পেলেন ‘আন্টি’ উপাধি

news-image

বিনোদন ডেস্ক।। কহো না প্যায়ার হ্যায় সিনেমাতে ঝড় তুলেছিলেন। অনেক সম্ভাবনাও মাথাচাড়া দিয়ে উঠেছিল তাকে ঘিরে। ঝুলিতে পর পর বেশ কিছু সিনেমাও এসে পড়ে। নাম-ডাক-ব্যাংক ব্যালেন্স স্বল্প সময়ে সবই হয়। কিন্তু তারপর! রঙিন দুনিয়া থেকে একেবারে হাওয়া। তবে আবারও একবার শিরোনামে আমিশা প্যাটেল।

অগস্টের শুরুতে তিনি সুবি স্যামুয়েলের সঙ্গে একটি ফটোশ্যুট করেন। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেন আমিশা। কিন্তু ছবির প্রশংসা না পেয়ে ভাগ্যে জুটল ‘আন্টি’ উপাধি! আমিশাকে এই বলেই ট্রোল করেছে অনেকে। আবার কেউ কেউ সরাসরি বলেছে ফ্লপ। যদিও কিছু কিছু ভালো কথাও তার মধ্যে এসে পড়ে।

তবে আমিশার সঙ্গে এমন ঘটনা এই প্রথম নয়। গত ফেব্রুয়ারিতে একটি ফটোশ্যুট করিয়ে ট্রোলড হয়েছিলেন তিনি। সে সময় বেডশিটে নিজেকে জড়িয়ে ছবি তুলেছিলেন অভিনেত্রী। ইনস্টা অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন তা। এই ছবিকে ঘিরে তার বয়স এবং লাইমলাইটে থাকার প্রচেষ্টা নিয়ে বহু আলোচনা হয়েছিল। আবার একটি বিকিনি শ্যুট নিয়েও ট্রোলের শিকার হতে হয় তাকে। সূত্র : কলকাতা টুইন্টিফোর

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির