,

২১ আগস্টের গ্রেনেড হামলার রায় বিএনপিকে নতুন সঙ্কটে ফেলবে : কাদের

news-image

নিউজ ডেস্ক: সেপ্টেম্বর মাসেই ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার রায় হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্যই বিএনপি নেতাদের গাত্রদাহ শুরু হয়েছে। কারণ, এই রায় বিএনপিকে নতুন করে সঙ্কটে ফেলবে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ (শুক্রবার) রাজধানীর বনানী কবরস্থানে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত বিশিষ্ট নারীনেত্রী ও আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা সঙ্গে বিএনপি নেতারা সরাসরি জড়িত ছিলেন। কাদের বলেন, এই হামলায় কয়েকশ’ নেতাকর্মী এখনও পঙ্গু। কেউ অর্ধ পঙ্গু, কেউ পুরো পঙ্গু। বিএনপি এ হামলার আলামত পুড়িয়ে ফেলেছিল। জজ মিয়া নাটক সাজিয়ে ছিল। তারা এই নির্মম হত্যাকাণ্ডের বিচার করেনি। প্রহসনমূলক একটা তদন্ত কমিটি করেছিল।

তিনি বলেন, এই হত্যাকাণ্ডের বিচার হলে বিএনপির গাত্রদাহ কেন শুরু হচ্ছে? এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত, তাদের পরিকল্পনায় কিলাররা এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল।

সেতুমন্ত্রী বলেন, এই হত্যাকাণ্ডের বিচার হচ্ছে, এতে দেশের মানুষ খুশি। শুধু বিএনপি শুধু অখুশি। এই কথা শুনেই বিএনপি এখন চিন্তিত। কারণ এটা আবার তাদেরকে রাজনীতিকে নতুন করে সঙ্কটে ফেলবে। তারা এমনিতেই সঙ্কটে আছে।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীমসহ আরও অনেক এ সময় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে