,

দেশবাসীকে খালেদা জিয়ার ঈদুল আজহার শুভেচ্ছা

news-image

নিজস্ব প্রতিবেদক: দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গত রোববার কারাগারে তার সঙ্গে দেখা করতে যাওয়া পরিবারের সদস্যদের মাধ্যমে খালেদা জিয়া এ শুভেচ্ছা জানান।

মঙ্গলবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ওই তথ্য দেন।

রিজভী বলেন, গত রোববার কারাগারে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাওয়া পরিবারের সদস্যদের মাধ্যমে তিনি দেশবাসী, বিশ্ব মুসলিম সম্প্রদায়, দলের নেতাকর্মী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

ইতিমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বিবৃতির মাধ্যমে দেশবাসীসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ আদালত। এরপর থেকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে আছেন সাবেক প্রধানমন্ত্রী। যুগান্তর

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর