বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্য এক মম

50522_e1লাইফস্টাইল ডেস্ক :লাক্স চ্যানেল আই সুপারস্টার বিজয়ী হওয়ার পর থেকেই টিভি পর্দায় নিয়মিত হন জাকিয়া বারী মম। এ সময় খণ্ড ও ধারাবাহিক নাটকে কাজ করা শুরু করেন তিনি। অসাধারণ অভিনয় সুবাদে খুব তাড়াতাড়ি দর্শক হৃদয় জয় করতে সক্ষম হন এই অভিনেত্রী। টানা কয়েক বছর ছোট পর্দার ব্যস্ততম অভিনেত্রী হিসেবে একাধিক চরিত্রের মাধ্যমে প্রশংসিত হয়েছেন তিনি। ছোট পর্দার দারুণ সফল ক্যারিয়ারের পর মূলত গত এক বছর ধরে বড় পর্দায় মনোযোগী হয়েছেন মম। এর জন্য চেষ্টা, পরিশ্রম, ধৈর্যও কম দেখাননি তিনি। দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি বড় পর্দায় নিজেকে গ্ল্যামারাসভাবে উপস্থাপনের জন্য সবকিছু্‌ই করেছেন মম। চলচ্চিত্রের পথে তার শুরুটাও হয়েছে ভালভাবেই। লাক্স প্রতিযোগিতার পরপর তৌকীর আহমেদের পরিচালনায় ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে অভিনয় করেছিলেন মম। তার কয়েক বছর পর যে তিনি আবারও চলচ্চিত্রের দিকে ধাবিত হবেন- এটা অনেকেই হয়তো ভাবেননি। এক্ষেত্রে বাণিজ্যিক চলচ্চিত্রকেই এবার বেছে নিয়েছেন এই অভিনেত্রী। নিজেকে সেভাবেই তৈরি করেছেন তিনি। এখন মম দারুণ ব্যস্ত চলচ্চিত্র নিয়ে। এসব চলচ্চিত্রে অন্য এক মমকেই আবিষ্কার করতে পারবেন দর্শক। যেমন রকিবুল আলম রকিব পরিচালিত ‘প্রেম করবো তোমার সাথে’ ছবিতে পুরোপুরি গ্ল্যামারাস রূপে উপস্থাপন করা হয়েছে মমকে। চরিত্রের প্রয়োজনে একাধিক দৃশ্যে খোলামেলা হয়েও উপস্থাপিত হয়েছেন তিনি। একটি গানে শাড়ি পরা মমকে বৃষ্টিভেজা আবেদনময়ী রূপেও আবিষ্কার করা যাবে। এরই মধ্যে এই ছবির অডিও প্রকাশনা উৎসবে ছবির অংশবিশেষ ও গান প্রদর্শিত হয়েছে। এর মাধ্যমে সবাই অসাধারণ অভিনয়ের পাশাপাশি গ্ল্যামারাস মম’র আবেদনময়ী রূপের প্রশংসা করেছেন। চলচ্চিত্রের এই নায়িকা সঙ্কটের সময়ে এরকম একজন পরিপূর্ণ অভিনেত্রী প্রয়োজন ছিল বলেও বলছেন অনেক পরিচালকসহ চলচ্চিত্র সংশ্লিষ্টরা। ‘প্রেম করবো তোমার সাথে’ ছবিতে আনিসুর রহমান মিলন ও জায়েদ খানের বিপরীতে অভিনয় করেছেন মম। এ বিষয়ে তিনি বলেন, চলচ্চিত্র অনেক বড় জায়গা। এখানে নিয়মিত কাজ করার স্বপ্ন আগে থেকেই দেখতাম। তবে একটু সময় নিয়ে আমি চলচ্চিত্রে এসেছি। আমার শুরুটা ভাল হচ্ছে, এ কারণে আমি আনন্দিত। আর যেহেতু অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রে গ্ল্যামারটাকে সারা বিশ্বেই খুব গুরুত্ব দেয়া হয়, তাই আমি নিজেকে সেভাবে উপস্থাপনের চেষ্টা করছি। আমার হাতে আরও বেশ কিছু ছবির প্রস্তাব রয়েছে। তবে বুঝেশুনেই আমি কাজ করতে চাই। পরিচালক, ছবির গল্প, কাস্টিং এসব কিছু বিবেচনা করেই ছবি করতে চাই আমি। দেখা যাক কি হয়। এদিকে এই ছবিটি শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে বলেও জানা গেছে। এই ছবির বাইরে এরই মধ্যে ‘ছুঁয়ে দিলে মন’ ছবির কাজ শেষ করেছেন মম। এটিও সম্পূর্ণ বাণিজ্যিক একটি ছবি। এখানে তিনি অভিনয় করেছেন আরেফিন শুভর বিপরীতে। শিহাব শাহীন পরিচালিত এই ছবিটি অচিরেই মুক্তির কথা রয়েছে। এই ছবিতেও সাজ-পোশাকের দিক দিয়ে ব্যাপক গ্ল্যামারাস মমকেই আবিষ্কার করা যাবে। এদিকে চলচ্চিত্র কাজ করার কারণে ছোট পর্দার কাজ প্রায় বন্ধই করে দিয়েছেন মম। এক বছর ধরে পুরোপুরি চলচ্চিত্রে মনোযোগী হয়ে অভিনয় করছেন তিনি। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, এভাবে মনোযোগ দিয়ে চলচ্চিত্রে কাজ করলে নিজেকে চলচ্চিত্র অভিনেত্রী হিসেবেও সফল প্রমাণ করতে পারবেন তিনি। কেননা এরই মধ্যে চলচ্চিত্রের ভাষা, গ্ল্যামার, সবকিছুই আয়ত্তে আনতে সক্ষম হয়েছেন তিনি। এখন সময়ই বলে দেবে চলচ্চিত্রে সম্ভাবনাময়ী মম আসলে শেষ পর্যন্ত কতটা সফলতা পান।

এ জাতীয় আরও খবর

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা পারভীন

বিমানবন্দরে মানবপাচার চক্রের সহযোগী ২০ পুলিশ কর্মকর্তা

গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন

হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু

শিক্ষার্থীদের জীবন থেকে অতিরিক্ত ২ বছর বাঁচাতে কাজ করছি: শিক্ষামন্ত্রী

৩৫ হাজার কোটি টাকায় রাজবাড়ীতে হবে পদ্মা ব্যারাজ

বাউফলের নিখোঁজ ৪ স্কুলছাত্রী চার দিন পর গাজীপুর থেকে উদ্ধার

ভুল করে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হলো এক মাসের শিশুকে

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

দেশের ১০ জেলায় রাতেই হতে পারে ঝড়

হার্ট অ্যাটাকে মারা গেলেন অভিনেতা-প্রযোজক দিলীপ রাজ

যুক্তরাষ্ট্রের ফুটবলে সর্বোচ্চ আয়কারী মেসি