শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুচিত্রা সেনের মৃত্যুতে নাগরিক ফোরামের শোক

Spchitashanবাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী সুচিত্রা সেনের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরাম শোক প্রকাশ করেছেন।
মঙ্গলবার এক বিবৃতিতে শোক ও দু:খ প্রকাশ করে নাগরিক ফোরামের সদস্যরা। নাগরিক ফোরামের উপদেষ্টা কবি আব্দুল মান্নান সরকার, অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্য ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত শোক বার্তায় বলেন, বাংলাদেশের রমা পরবর্তীতে ভারতীয় চলচ্চিত্রের মহানায়িকা খ্যাত সুচিত্রা সেন ছিলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী। সুচিত্রা সেনের অভিনয় নৈপুণ্যের কারণে বাংলার প্রতিটি মানুষ ছিলেন তার একনিষ্ঠ অনুরাগী৷ তাঁর মৃত্যুতে বাঙালি একজন প্রতিভাকে হারালো। বাংলাদেশের চলচ্চিত্রের উৎর্কষ ও আগামীর অনুপ্রেরণায় এই অভিনয় শিল্পী আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন৷
বিবৃতিদাতা অন্যরা হলেন- বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ, উপাধ্যক্ষ জসীম উদ্দিন বেপারী, মো. মহসীন, খবির উদ্দিন, মো. সাফির উদ্দিন চৌধুরী রনি, সাংবাদিক নজরুল ইসলাম শাহজাদা, উজ্জল চক্রবর্তী, জহির রায়হান, মাসুক হৃদয়, সুমন রায়, প্রবীর চৌধুরী রিপন, শাহাদৎ হোসেন,  মেহেদী নূর পরশ,  শিল্পী আসিফ ইকবাল, সুদীপ্ত সাহা মিঠু, দেবু চক্রবর্তী, হৃদয় কামাল।

 

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা