,

তামাবিলে বিজিবি, বিএসএফ আঞ্চলিক কর্মকর্তাদের সম্মেলন

86636_gowainghat-photo-bgb-&-bsf-স্টাফ রিপোর্টার:সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্ত সম্মেলন কেন্দ্রে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর উচ্চ পদস্থ কর্মকর্তাদের মাঝে আঞ্চলিক পর্যায়ে ৪দিনব্যাপী দ্বিপাক্ষিক বৈঠকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় তামাবিল সীমান্ত সম্মেলন কেন্দ্রে উদ্বোধন শেষে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঘন্টাব্যাপী প্রথম দিনের বৈঠক অনুষ্ঠিত হয়।

 

রাষ্ট্রীয় জনগুরুত্বপূর্ন এ বৈঠকে উভয় দেশের বেসামরিক নাগরিকদের অবৈধ ভাবে অনুপ্রবেশ বন্ধ করা, অবৈধ অনুপ্রবেশের দায়ে সীমান্তে নিরীহ বাংলাদেশী নাগরিকদের বিএসএফ কর্তৃক  গুলি করে হত্যা বন্ধ, মাদক চোরাচালান রোধ ও সীমান্তে সকল প্রকার নাশকতা রোধসহ সীমান্ত ব্যবস্থাপনার উন্নয়ন সংক্রান্ত বিষয়াদি নিয়ে উভয় পক্ষের মাঝে ফলপ্রসূ আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

দ্বিপাক্ষিক এ আলোচনায় বাংলাদেশের পক্ষে ২২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি কুমিল্লার আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল লতিফুল হায়দার এবং ভারতের পক্ষে ২২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ মেঘালয়‘র আই.জি শ্রী সুধেশ কুমার।

 

এর আগে সকাল সাড়ে ১০টায় ভারতীয় বিএসএফ এর প্রতিনিধি দল তামাবিল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভ্যার্থনা জানানো হয়। উল্লেখ্য যে আঞ্চলিক পর্যায় গুরুত্বপূর্ণ এ সম্মেলনটি আগামী ২০ নভেম্বর সমাপণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর