আখাউড়ায় সুবিধাবঞ্চিতদের ঈদ বস্ত্র বিতরণ
ঈদ বস্ত্র বিতরণী অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মিশু, বিশেষ অতিথি সাংবাদিক সাদ্দাম হোসেন, হাসান মো. পারভেজ। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রবাস বন্ধু সংগঠনের স্বেচ্ছাসেবক মো. আসিফ আহম্মেদ, ইমন মিয়া, আশিকুর রমহান, তুষার, ইমরান ও সাইফুল প্রমুখ।
দূর প্রবাসে বসে সংগঠনের পক্ষ থেকে সমাজের উন্নয়নমূলক কাজ ও মানবসেবা করে যাচ্ছেন ‘আখাউড়া প্রবাস বন্ধু সংগঠনের প্রধান উপদেষ্টা আবু সাঈদ, সভাপতি রাজু খান (তুর্কি), সিনিয়র সহসভাপতি নাঈম মিয়া, সাধারণ সম্পাদক মো. রফিক মিয়াসহ সংগঠনের সদস্যরা। প্রধান উপদেষ্টা আবু সাঈদ জানান, তাদের সংগঠনের কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখতে তিনি সবার দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।











