রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার পৃথিবীর যেকোনও স্বৈরাচারীর নিষ্ঠুরতাকে হার মানিয়েছে: ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের বর্তমান শাসনামল পৃথিবীর যেকোনও স্বৈরাচারীর নিষ্ঠুরতার ইতিহাসকে হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, এখন বিরোধী দল ও মতকে নিশ্চিহ্ন করতে বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। তাই আওয়ামী লীগের ছোবল থেকে দেশকে এখনই উদ্ধার করতে না পারলে দেশ ও দেশের মানুষের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে।

বিবৃতিতে তিনি অবিলম্বে ঠাকুরগাঁও সদর পৌর যুবদলের সভাপতি আহমেদুল্লাহ বাবু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন, সহ-সভাপতি মিনহাজ, অ্যাডভোকেট শাহজাহান কবির টিটুকে গ্রেপ্তার এবং জেলা ছাত্রদল সভাপতি কায়েসের বিরুদ্ধে বানোয়াট মামলা দায়েরের নিন্দা জানান।

পাশাপাশি তিনি গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান।