,

আন্দোলন করতে দেশি-বিদেশি চক্রান্ত চলছে: সেতুমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : কোটা ও নিরাপদ সড়ক আন্দোলনের মতো আরও আন্দোলন করতে দেশি-বিদেশি চক্রান্ত চলছে। তবে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে আওয়ামী লীগ প্রস্তুত বলেও জানান দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার দুপুরে শাহবাগ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে গুজব সন্ত্রাস-অপপ্রচার রুখে দাঁড়াও বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলন এবং দাবি যৌক্তিক। তবে পরে তাদের আন্দোলনকে রাজনৈতিক রূপ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীকে আমি চিনি। প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করা হবে। তিনি সৎসাহস নিয়ে হিংসাত্মক রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন মোকাবিলা করেছেন। তোমরা বেপরোয়া যাত্রী হবে না। বেপরোয়া পথচারী হবে না। এই অবস্থারও পরিবর্তন দরকার। এসময় তিনি শিক্ষামন্ত্রীকে প্রাইমারি লেভেল থেকে ট্রাফিক রুলস সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করার জন্য কোর্স চালু করার অনুরোধ করেন।

নির্বাচন প্রক্রিয়া পরিবর্তন করলে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা- এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, আগামী নির্বাচনের আগে সাংবিধানিক নির্বাচন প্রক্রিয়া থেকে সরে আসার কোনো সুযোগ নেই। নির্বাচন প্রক্রিয়াই যদি না থাকে তাহলে কোন প্রক্রিয়াই নির্বাচন হবে? বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া সংবিধানের বিধান। এই বিধান থেকে আগামী নির্বাচনে সরে আসার সুযোগ নেই। এ ধরনের আবদার মামা বাড়ির আবদার। গুজব সন্ত্রাস-অপপ্রচার রুখে দাঁড়াও বাংলাদেশ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ কমিটি। সভাপতিত্ব করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে