,

ঈদে ঝাল ঝাল বিফ কাবাব

news-image

চলে এসেছে কোরবানির ঈদ। আর এই উৎসবে গরুর মাংস ছাড়া যেন খাওয়া চলেই না। তবে এক ধরনের গরুর মাংস রান্না নয়, বিভিন্ন পদ রান্না করুন ঈদ আনন্দে। তাই রেসিপি আয়োজনে ধারাবাহিক ভাবে দেয়া হবে গরুর মাংসের বিভিন্ন ধরনের রান্নার রেসিপি। আজ রয়েছে স্পাইসি বিফ কাবাব।

উপকরণ
কাবাব মশলা
আস্ত ধনিয়া ১ টেবিল চামচ, আস্ত কালো গোল মরিচ ২ চা চামচ, আস্ত জিরা ১ টেবিল চামচ, তারকা মোরি ২ পিস,শুকনো লাল মরিচ ৪-৫পিস, কাবাবচিনি ২ চা চামচ, রাধুনী ১ চা চামচ, এলাচ ৬-৭ টি, দারচিনি ২ পিস, লবঙ্গ ৩টি, জায়ফল ১/২ পিস, জয়ত্রি সামান্য।

উপরের সব উপকরণ গরম তাওয়াতে হালকা টেলে ঠাণ্ডা করে মিহি গুঁড়ো করে নিন।

উপকরণ
গরুর মাংস ১/২কেজি(বড় পিস পাতলা করে কাটা), লেবুর রস ১ টেবিল চামচ, টকদই ১/৪ কাপ,আদা রসুন বাটা ১ চা চামচ,হলুদের গুড়ো ১/২ চা চামচ, মরিচের গুড়ো ১ চা চামচ,গরম মশলা গুড়ো ১চা চামচ, কাঁচা পেঁপে বাটা ১ টেবিল চামচ, বানানো কাবাব মশলা ১ টেবিল চামচ, বেসন ১ টেবিল চামচ,লবণ পরিমান মত।

প্রণালি
মাংসের পিস গুলো পাতলা করে কেটে শিলপাটায় বা হ্যামর দিয়ে কিছুটা থেতলে নিন। উপরের সব মশলা, টকদই, লেবুর রস একসাথে মিশিয়ে নিন। মশলার মিশ্রণের সাথে মাংসের স্লাইস মিশিয়ে ৭-৮ ঘণ্টা বা সারারাত স্বাভাবিক ফ্রিজে রাখুন।

প্যানে ১/২কাপের মত তেল দিন। তেল গরম হলে চুলার আঁচ কিছুটা কমিয়ে চাপের পিস গুলো দিয়ে কালচে বাদামি করে ভেজে তুলুন। অন্য প্যানে ১/২কাপ পেঁয়াজ কুঁচি ও ২ টেবিল চামচ চাপ ভাজা তেল দিয়ে ভাজুন। পেঁয়াজ কিছুটা রং বদলালে ৪-৫ কাঁচামরিচ ফালি দিয়ে ভাজুন। নামিয়ে কাবাবের সাথে মিশিয়ে দিন।

১ চা চামচ কাবাব মশলা কাবাবের উপর ছিটিয়ে গরম পরিবেশন করুন নান বা পরোটার সাথে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর