,

জানুয়ারিতে আবারো বাড়ছে বিদ্যুৎ ও গ্যাসের দাম

gas elecআগামী বছরের জানুয়ারি মাস নাগাদ সরকার গ্যাস, ডিজেল ও কেরোসিনের দাম বাড়াতে যাচ্ছে।বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে পাঠিয়েছে। আর বিইআরসিতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব যাচ্ছে এ মাসের শেষ দিকে। এ ব্যাপারে গণশুনানি হবে।

শুধু বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাস ছাড়া সব ক্ষেত্রে গ্যাসের দাম বাড়ানো হবে। ডিজেল ও কেরোসিনের ওপর থেকে ভর্তুকি তুলে নেওয়া হবে। সে ক্ষেত্রে লিটারপ্রতি দাম বাড়তে পারে পাঁচ টাকার মতো।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, দাম বাড়ানোর প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব এ সপ্তাহেই এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) পাঠানো হবে। সেখানে শুনানির মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হতে পারে জানুয়ারিতে।

তবে পেট্রল ও অকটেনে দীর্ঘদিন ধরে সরকার যথেষ্ট মুনাফা করলেও সেগুলোর দাম কমানোর কোনো চিন্তা করা হচ্ছে না বলে জ্বালানি মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে। এর আগে ২০১৩ সালের ৪ জানুয়ারি এবং ২০১১ সালের ৩০ ডিসেম্বর সরকার নির্বাহী আদেশে জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল। গ্যাসের দাম সর্বশেষ বাড়ানো হয়েছিল ২০০৯ সালের ১ আগস্ট। তবে এরপর সিএনজির দাম বাড়ানো হয়।

এ নিয়ে বর্তমান সরকার ২০০৯ থেকে গ্রাহকপর্যায়ে বিদ্যুতের মূল্য সাতবার আর পাইকারি পর্যায়ে ৬ দফায় বৃদ্ধি করলো। সরকারের গত মেয়াদে গ্যাসের (সিএনজি) দাম বাড়ানো হয় দুইবার।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর