,

অপুর জামিন নামঞ্জুর

file (3)

আদালত প্রতিবেদক :বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পিএস মিয়া নুর উদ্দিন অপুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার অপুর করা এক আবেদনের শুনানি শেষে বিচারপতি এম মোয়াজ্জেম হোসেন ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে অপুর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন।

দুদুকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

উল্লেখ্য, ২০০৭ সালে রমনা থানায় এক কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে মামলাটি দায়ের করে দুদক। তার ‍বিরুদ্ধে আরো কয়েকটি মামলা রয়েছে।

গত ১৭ জুন অত্যন্ত গোপনে দেশে ফিরে ১৮ জুন গুলশান থানর একটি চাঁদাবাজি মামলায় ঢাকার ২ নম্বর দ্রুত বিচার আদালতে আত্মসমর্পণ করেন অপু। ওইদিনই তার জামিন আবেদন নাকচ করে তাকে জেলহাজতে পাঠিয়ে দেন বিচারক। এর পর থেকেই তিনি জেলহাজতে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে