,

আপিলসহ খালেদা জিয়ার তিন আবেদন রবিবারের কার্যতালিকায়

news-image

নিউজ ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসনের করা আপিল আবেদন শুনানির জন্য মামলাটি রবিবার (১২ আগস্ট) হাইকোর্টের কার্যতালিকায় এক নম্বরে রয়েছে। দুপুর ২টায় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে।

শনিবার (১১ আগস্ট) এ তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান। তিনি বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ছাড়াও খালেদা জিয়ার অন্য মামলার সঙ্গে সংশ্লিষ্ট আরও দুইটি আবেদন রবিবারের কার্যতালিকায় রাখা হয়েছে।’

তিনি জানান, কুমিল্লায় নাশকতার এক মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া ছয় মাসের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ স্থগিত আবেদন করে। এ বিষয়ে আদেশের জন্য মামলাটি রবিবার কার্যতালিকায় রাখা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে আদেশের জন্য মামলাটি ২ নম্বর ক্রমিকে রাখা হয়েছে।

এছাড়া কুমিল্লায় যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলার অভিযোগে করা মামলায় খালেদা জিয়ার আপিল আবেদনের ওপর আদেশের জন্য রবিবার (১২ আগস্ট) দিন ধার্য রয়েছে। এদিন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কার্যতালিকার ৮৪৭ নম্বরে থাকা মামলাটির ওপর আদেশ দেবেন।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তিনি এখন সেখানেই আছেন। বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর