,

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত ৩৫

news-image

ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩৫ যাত্রী আহত হয়েছেন। শনিবার ভোর ছয়টার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহরে এ দুর্ঘটনা ঘটে।

আহত যাত্রীরা জানান, ভোরে জহিরুল পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৪৭০৫) আখাউড়া কেল্লা শহীদ মাজারের ওরস থেকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে ফিরছিল। পথে বিয়াল্লিশহরে চালক তন্দ্রাছন্ন হলে বাসটি কুমিল্লা-সিলেট মহাসড়কের পার্শ্ববর্তী খাদে উল্টে যায়।

আহতদের মধ্যে আয়নাল (৬৫), মরিয়ম (৬০), নুরুজ্জামান (৫৮), মহিতুন (৫০), জোহরা (৫০), মজিদ (৫০), ওবায়দুল্লাহ (৫০), ইসমাইল (৫৫), রহিমা (৩০), আবুল হোসেন (৪৫), জলিল (৫৫), সফুর (৪০), রিপন (২০), আমিরুন (৮০), জালাল (৭০), আবেদা (৭০), কুদ্দুস (৭০), ফজলুল হক (২৮), তাইজুদ্দিন (৪২), শাহীন (৩২), লিপি (৪০), কুনুলুজি (৭০) ও মুনায়েমের (২৩) নাম জানা গেছে।

এদের মধ্যে ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আয়নালকে ঢাকায় পাঠানো হয়েছে। আর বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির