,

বিয়ের আগেই সন্তান চান নিক!

news-image

বিনোদন ডেস্ক: প্রেম করছেন অনেক দিন ধরেই। এরইমধ্যে বাগদান পর্ব সেরে ফেলেছেন। কখনও একসঙ্গে প্রেমিককে নিয়ে ভারতে আসছেন।

কখনও বা প্রেমিকের কনসার্ট দেখতে ব্রাজিল, সিঙ্গাপুরে হাতে হাত রেখে ছুটেছেন। পাঠক এতক্ষণ যাদের কথা বলছি তারা আর কেউ নন বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস।

এবার নাকি বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন নিক। বিয়ে কবে করবেন এ ব্যাপারে কোনও কথা না বললেও খোলামেলাভাবেই বাবা হতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন প্রিয়াঙ্কার প্রেমিক। তবে শোনা যাচ্ছে সেপ্টেম্বরেই বিয়ে করবেন তারা।

সম্প্রতি নিক জোনাসের ভাইয়ের মেয়ের জন্মদিন ছিল। সেখানে ভাতিজির জন্মদিনে হাসিখুশি মুডে দেখা যায় নিককে। এরপরই নিক জোনাসকে বিয়ে, সংসার এবং পরিবার নিয়ে প্রশ্ন করা হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিক জোনাস বলেন, তিনি সংসার শুরু করতে চান। শিশুরা সব সময়ই তার খুব প্রিয়। আর সেই কারণে এবার ভাতিজিকে ভাই-বোন দিতে চান বলে মন্তব্য করেন নিক।

এই গায়ক আরও বলেন, যত শিগগিরই সম্ভব, সন্তান নিয়ে সংসার করতে চান তিনি। সংসার তো করবেনই। তবে আগে থেকেই সন্তানের চিন্তা-ভাবনা করছেন নিক। আর সেই কথা প্রকাশ্যেই বলে ফেলেন মার্কিন রকস্টার।

নিক আরও জানান, ভাতিজিদের সঙ্গে থেকে বুঝতে পেরেছেন, শিশুদের কতোটা ভালোবাসেন তিনি। আর তাই এবার সময় এসেছে, ভাইজিদের ভাই-বোন উপহার দেয়ার!

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির