,

সরকারের আশ্বাসকে শিক্ষার্থীরা বিশ্বাস করছে না : বাসদ

news-image

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ঢাকা মহানগর শাখার আহ্বায়ক বজলুর রশীদ ফিরোজ বলেছেন, ইতোপূর্বে বিভিন্ন সময়ে সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে নিরাপদ সড়ক আন্দোলনের ৯ দফা মানার সরকারের আশ্বাসে শিক্ষার্থী ও দেশবাসী বিশ্বাস করছে না। ফলে মিথ্যা আশ্বাস নয় দাবিসমূহের দৃশ্যমান বাস্তবায়ন দেখতে চায় শিক্ষার্থীরা।

বুধবার বিকেল সাড়ে ৪ টায় বাসদ ঢাকা মহানগর শাখার উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে তোপখানা রোড, পল্টন ঘুরে পুনরায় তোপখানা রোডে এসে শেষ হয়। শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর পুলিশ ও সরকার দলীয় সন্ত্রাসীদের হামলা-নির্যাতন এবং আলোকচিত্রী শহীদুল আলম-এর গ্রেফতারের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

বাসদ নেতারা বলেন, ছাত্র ও শ্রমিকদের মুখোমুখি দাঁড়করানোর অপকৌশল পরিবহার করতে হবে। একদিকে সরকার দাবি মানার কথা বলছে অন্যদিকে পুলিশ ও দলীয় সন্ত্রাসী লেলিয়ে দিয়ে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বলপ্রয়োগ, দমন-পীড়ন ও নির্যাতনের পথ অবলম্বন করছে।

নেতারা বলেন- পুলিশ কাঁদনে গ্যাস ছুড়ছে, তার কভারে সরকার দলীয় সন্ত্রাসীরা হেলমেট মাথায় দিয়ে লাঠি, কিরিচ, রামদা এবং মারণাস্ত্র নিয়ে গুলি চালিয়েছে, আক্রমণ করে ছাত্র-ছাত্রীদেরকে আহত করছে। শুধু তাই নয়, ছাত্রদেরকে রাস্তা থেকে ধরে নিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের হল থেকে ধরে নিয়ে মারধর করছে এবং পুলিশের কাছে সোপর্দ করছে।
নেতারা প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলমকে গ্রেফতার করে তার ওপর অমানুষিক নির্যাতন এবং কালো আইনে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে রিমা-ে নেয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে শহীদুল আলমের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তি দাবি করেন। একই সঙ্গে অন্যান্য ফটো সাংবাদিকসহ সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে