,

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিষক্রিয়ায় ৪ স্কুলছাত্রী অচেতন

news-image

রহসজনক গ্যাসের বিষক্রিয়ায় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব বহুমখী উচ্চ বিদ্যালয়ের চার ছাত্রী অচেতন হয়ে পড়েছে। বুধবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ওই বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অচেতন স্কুলছাত্রীদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

অসুস্থ ছাত্রীরা হলো- অষ্টম শ্রেণির ছাত্রী কামরুন নাজার রিমি (১৩), নুসরাত হায়দার জয়া (১৩) তনিমা আহমেদ (১৪) শাহীনুর আক্তার (১৪)। বাসুদেব বহমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম কামাল উদ্দিন বাংলানিউজকে জানান, সকালে অষ্টম শ্রেণিকক্ষে কয়েকজন ছাত্রী অচেতন হয়ে পড়লে শিক্ষকরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। অন্য ছাত্রীরা আতর জাতীয় কোনো কিছুর গন্ধ পাওয়ার কথা বললেও আমরা সেখানে সে ধরনের কোনো কিছুই পাইনি।

অসুস্থ ছাত্রীদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান প্রধান শিক্ষক। এ বিষয়ে জেলা সদর হাসপাতালের কতর্ব্যরত চিকিৎসক ডা. এবিএম মুসা চৌধুরী  বলেন, আমারা তাদেরকে পর্যবেক্ষণে রেখেছি। প্রাথমিকভাবে কোনো ধরনের গ্যাসের প্রভাবের লক্ষণ পাওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী