চলে গেলেন আশুগঞ্জের প্রবীন শিক্ষক জিল্লুর রহমান

news-image

নিজস্ব প্রতিবেদক: চলেগেলেন আশুগঞ্জের প্রবীন শিক্ষক জিল্লুর রহমান স্যার। তিনি সোমবার রাত ১১টায় বাধ্যর্কজনিত রোগে আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি স্ত্র, দুই ছেলে ও দুই মেয়েসহ অংখ্যগুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭০বছর। মঙ্গলবার বাদ যোহর আশুগঞ্জ হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ে প্রথম জানাযা ও বাদ আছর নিজ বাড়ি সরাইল উপজেলা বিটঘর গ্রামের দ্বিতীয় জানাযা শেষে উনাকে বিটঘর কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তিনি প্রথমে আশুগঞ্জ শহরের প্রাচীন বিদ্যাপিঠ হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও পরবর্তীতে রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে অবসরে যান। দীর্ঘদিন শিক্ষকতা জীবনে তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন এবং মানুষ গড়ার কারিগর হিসেবে সু প্রতিষ্ঠিত ছিলেন। বর্তমানে উনার ছাত্র সরকারের উচ্চ পর্যায়ের রয়েছে। আশুগঞ্জ ও সরাইলে অনুষ্ঠিত জানাজায় উনার শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় সামাজিক বিশিষ্ট ব্যাক্তিবর্গ অংশ নেন। উনার মৃত্যুতে আগামী শুক্রবার ১০ আগষ্ট বাদ জুমআ জামে মসজিদের মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে প্রাক্তণ শিক্ষার্থীরা। জিল্লুর রহমান স্যারের মৃত্যুতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক মঈন উদ্দিন মঈন গভীর ভাবে শোক প্রকাশ করেছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম