আখাউড়ায় কীটনাশক প্রাণে গৃহবধূর মৃত্যু
আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কীটনাশক প্রাণ করে এক গৃহবধূর মৃত্যু বরণ করেছেন জানা গেছে। নিহত গৃহবধুর নাম সোনিয়া আক্তার (১৯)। সে পৌর এলাকার শান্তিনগর গ্রামের বাছির মিয়ার মেয়ে। স্হানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে, সোনিয়ার পিত্রালয়ে কীটনাশক প্রাণ করার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় আখাউড়া সদর হাসপাতালে ভর্তি করা হয় পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে সে মারা যায়।
সোনিয়ার কোলে ১০ মাস বয়সী এক শিশু সন্তান রয়েছে। তার স্বামীর বাড়ী একই উপজেলার ধরখার ইউপির ছতুরা চান্দুপুর গ্রামে।
সোনিয়ার স্বামী প্রবাসী। প্রাথমিকভাবে ধারনা করছেন পারিবারিক কলহ থেকেই এ ঘটনা ঘটতে পারে। আখাউড়া থানার পুলিশ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।বিষয়টি তদন্ত চলছে।











