,

জঙ্গির খোঁজে ঢাকার উদ্দেশে এনআইএ

NIAবর্ধমান বিস্ফোরণ-ঘটনার তদন্তে আগামী ১৭ নভেম্বর ঢাকার উদ্দেশে রওনা দিচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) ৷

নর্থ ব্লক সূত্রে  জানা গেছে, এই মর্মে বৃহস্পতিবার রাজনাথ সিংয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চূড়ান্ত ছাড়পত্র পেয়েছেন তদন্তকারী এই সংস্থার কর্মকর্তারা।

এপার বাংলার মাটিতে বসে ওপার বাংলায় অশান্তি পাকানোর ছক কষছিল জঙ্গিরা। বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের তদন্তে নেমে দুই বাংলার এমনই যোগের সন্ধান পান এনআইএর কর্মকর্তারা। এরপর তদন্ত যত এগিয়েছে তত দৃঢ় থেকে দৃঢ়তর হয়েছে এই তত্ত্ব।

তাই তদন্তের স্বার্থেই বাংলাদেশে যাওয়ার অনুমতি চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছিল এনআইএ। অবশেষে কেন্দ্রের তরফে এই অনুমতি মিলল।

এর মাঝে বর্ধমান বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন জামাআ’তুল মুজাহিদীনের জড়িত থাকার আরো বেশ কিছু প্রমাণ হাতে এসেছে এনআইএর। সাজিদ, আমজাদ শেখ, জিয়াউল খানের মতো নেতাদের জেরা করে এ বিষয়ে একাধিক প্রমাণ হাতে আসে।

পাশাপাশি বাংলাদেশের পুলিশের হাতে জামাআ’তুল মুজাহিদীনের কয়েকজন নেতা ধরা পড়েছে। ঢাকায় গিয়ে  প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি রহস্যের সমাধানের স্বার্থে বাংলাদেশে ধরা পড়া জঙ্গিদেরও জেরা করার অনুমতি চাইবেন এ দেশের তদন্তকারী কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ