মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ’লীগকে ১৫ দিনের সময় দিল ইসি

news-image

আওয়ামী লীগসহ নিবন্ধিত ৭ রাজনৈতিক দলকে ২০১৭ সালের আর্থিক লেনদেনের হিসাব জমা দেওয়ার জন্য আরো ১৫ কার্যদিবস সময় বাড়িয়ে দিল নির্বাচন কমিশন (ইসি)।আর্থিক লেনদেনের হিসাব জমা দেওয়ার সময় বাড়িয়ে সোমবার (৬ আগস্ট) ইসির উপ-সচিব আব্দুল হালিম স্বাক্ষরিত একটি চিঠি ৭টি দলকে পাঠানো হয়।

ইসির উপ-সচিব আব্দুল হালিম বলেন, রাজনৈতিক দলগুলোর ২০১৭ সালের আর্থিক লেনদেনের নিরীক্ষিত প্রতিবেদন ৩১ জুলাইয়ের মধ্যে জমা দিতে ৩৯টি দলকে চিঠি দেয়া হয়েছি। নির্দিষ্ট সময়ে ৩২টি দল তাদের আর্থিক লেনদেনের হিসাব জমা দেন। আওয়ামী লীগসহ বাঁকি ৭টি দল আমাদের কাছে সময় চায়। পরে কমিশন তাদের ১৫ কার্যদিবস সময় বাড়িয়ে দিল। সোমবার (৬ আগস্ট) থেকে তাদের আগামী ১৫ কার্যদিবসের মধ্যে হিসাব জমা দিতে হবে।

যেসব দলকে হিসাব জমা দিতে সময় দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে- বাংলাদেশ আওয়ামী লীগ, গণতান্ত্রী পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ জাতীয় পাটি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট- বিএনএফ।

সর্বশেষ নিবন্ধন বাতিলের তালিকায় থাকা ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের কাছে হিসাব চাওয়া হয়নি। আদালতের আদেশে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল রয়েছে। সংশোধিত গঠনতন্ত্র জমা দিতে ব্যর্থ হয়ে বাতিল হয় ফ্রিডম পার্টির নিবন্ধনও। ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালুর পর গণপ্রতিনিধিত্ব আদেশ মেনে প্রতিবছর আর্থিক লেনদেনের হিসাব দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর।